1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

মহেশখালীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান মামলা, জরিমানা ও চালকদের সতর্ক করল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনী।

৩ ডিসেম্বর (বুধবার) মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন প্রধান সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সড়কে এই অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই করা হয়।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অভিযানে ৬টি (ছয়) মামলায় মোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জরিমানা আদায়ের পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু বিষয়ে চালকদের সতর্ক করা হয়।

মোটরসাইকেল চালকদের আবশ্যিকভাবে হেলমেট ব্যবহার করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অপ্রাপ্তবয়স্করা যেন কোনোভাবেই অটোরিকশা বা অন্য কোনো যানবাহন না চালায়, সে বিষয়ে মালিক ও চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park