1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে সাংবাদিকের পিতার উপর হামলার ঘটনায় নারী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

মহেশখালীতে সাংবাদিকের পিতার উপর হামলার ঘটনায় নারী গ্রেপ্তার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবুল বশর পারভেজের বয়োবৃদ্ধ পিতা আব্দুল নবী সওদাগরকে মারধরের ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত কানী রাশেদা আক্তার রাশোনা (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশের একটি টিম। তিনি মহেশখালীর পুলিবিলা দাশিমাঝি পাড়ার মৃত নুরুল আমিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদা আক্তারের বিরুদ্ধে পূর্বে থেকেই একাধিক অভিযোগ রয়েছে। চুরির মাল আত্মসাৎ, স্বনামে-বেনামে মামলা দিয়ে হয়রানি করা, বিচার শালিসি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা এবং সুদি মহাজনি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত রাশেদা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park