1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে রাতের আঁধারে নিজ বাড়িতে খুন হলেন প্রতিবন্ধী নারী - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালীতে রাতের আঁধারে নিজ বাড়িতে খুন হলেন প্রতিবন্ধী নারী

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী উপজেলা প্রতিনিধি: 

মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে রাতের আঁধারে নিজ বাড়িতে ছৈয়দা বেগম (৩৯) নামের এক প্রতিবন্ধী নারীকে খুন করার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতের ভাই ফরিদুল আলম অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে। তারা ২০-২৫ জনের একটি দল গতরাতে ফরিদুল আলমের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে ফরিদুল আলমের বোন ছৈয়দা বেগমের মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিহত ছৈয়দা বেগমের ভাই ফরিদুল আলম স্থানীয় বিএনপি নেতা। তিনি অভিযোগ করে বলেন, “তার পরিবার বিএনপি করায় স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তারেক চেয়ারম্যান, ও স্থানীয় রশিদের সন্ত্রাসী বাহিনী তার বোনকে হত্যা করেছে।” 

তবে বিভিন্ন সূত্রের দাবী প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ছৈয়দা বেগমকে হত্যা করেছে তার পরিবারের লোকজন। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park