
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়ন থেকে গুলিভর্তি ১টি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি’সহ মহেশখালী থানা পুলিশের হাতে আটক হয়েছে শফি আলম ওরফে টোনাইয়া নামক একজন সন্ত্রাসী।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে হোয়ানক থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানার এসআই মহসিন চৌধুরী পিপিএম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে সন্ত্রাসী শফি আলমকে। আটককৃত শফি আলম কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়ার মৃত বদিউল আলমের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘ওইদিন ভোররাতে হোয়ানক থেকে আটক করা হলেও পালানোর চেষ্টা করে সন্ত্রাসী শফি। আটকের পর সন্দেহ হলে তার ঘর তল্লাশিতে তাঁর হেফাজত থেকে গুলিভর্তি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মহেশখালী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ও অস্ত্র আইনে মামলা হয়েছে।