
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি-
কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় বন বিভাগ অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও ২টি ডাম্পার গাড়ী জব্দ করেছে মহেশখালী বন বিভাগ।
১৬ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের গলাছিপা নামক ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক এর নেতৃত্বে একদল বন বিভাগের স্টাফ।

জানা যায়,ছোট মহেশখালী গলাছিপা ঘোনায় একটি পাহাড় স্কেভেটর দিয়ে কেটে ডাম্পার গাড়ী দিয়ে মাটি পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায়। এ সময় ১টি স্কেভেটর, ও ২টি মাটি ভর্তি ডাম্পার গাড়ী জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।
মহেশখালী রেঞ্জকর্মকর্তা এসএম এনামুল হক জানান, খবর পেয়ে গলাছিপা ঘোনায় অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় একটি স্কেভেটর ও ২টি ডাম্পার জব্দ করা হয়।
এসময় যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এছাড়া তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রক্রিয়াধীন বলে জানান।