1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহ রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত


তাসলিমা রত্না ময়মনসিংহ

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) লুইজ ভিলেজ রিসোর্ট, জামালপুরে ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
মাসিক
সভায় ডিআইজি মহোদয় অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি মহোদয়কে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। মামলার তদন্তের গুনগত মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়া এবং আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস- এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ জহিরুল ইসলাম বিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর, মোঃ সোহেল মাহমুদ পিপিএম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ, ময়মনসিংহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্টগন সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park