1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশকে ৭টি পারফরমেন্সে পুরস্কার প্রদান করা হয় - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশকে ৭টি পারফরমেন্সে পুরস্কার প্রদান করা হয়

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

মঙ্গলবার মাসিক কল্যাণ সভায় আইজিপি এবং পুলিশ সুপার কর্তৃক ১১/০৬/২০২৪ খ্রিঃ, মে/২০২৪ গোয়েন্দা শাখা ময়মনসিংহের সদস্যদের বিভিন্ন পারফরমেন্সে পুরস্কার প্রদান করা হয়।

পারফরমেন্সঃ ১/ গত মার্চ/২৪ মাসে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার এবং রক্তমাখা রামদা ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পারফরমেন্সঃ ২/ গত মার্চ/২৪ মাসে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ/২০২৪ এ পরীক্ষায় প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেফতার করা হয়।

পারফরমেন্সঃ ৩/ গত মার্চ/২৪ মাসে অভিযান পরিচালনা করে ০১টি রিক্সা ও ২টি অটোভ্যানসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

পারফরমেন্সঃ ৪/ গত জানুয়ারি/২৪ মাসে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার এবং ০৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পারফরমেন্সঃ ৫/ গত মে/২৪ মাসে অভিযান পরচিালনা করে ত্রিশাল থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার ও প্রকৃত রহস্য উদঘাটন করা হয়।

পারফরমেন্সঃ ৬/ গত মে/২৪ মাসে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হাসান হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদ্বয়কে গ্রেফতার ও প্রকৃত রহস্য উদঘাটন করা হয়।

পারফরমেন্সঃ ৭/ গত মে/২৪ মাসে কোতোয়ালী থানা এলাকায় চোরাই মোবাইল উদ্ধার অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যান্ডের ১৫ চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে, ময়মনসিংহ জেলা গোয়েন্দো (ডিবি) বর্ণিত অফিসারগণ পুরস্কারপ্রাপ্ত হলেন যারা – ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই (নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট, এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল, এসআই (নিঃ) রূপন কুমার সরকারকে মাসিক ক্রাইম কনফারেন্স মে/২০২৪ মাসে আইজিপি ও পুলিশ সুপার ময়মনসিংহ কর্তৃক বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park