1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান (রহঃ) কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসকের বক্তব্যঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান (রহঃ) কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসকের বক্তব্যঃ

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

অদ্য ২৭/১০/২০২৫ তারিখ বাদ মাগরিব জামিয়ার পরিচালনা কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় মুফতি আব্দুল হক সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। মাদ্রাসার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আব্দুল হক সাহেব যেসব দাবী দাওয়া উপস্থাপন করেছিলেন তার চুলচেরা বিশ্লেষণ করা হয়। সকল দাবী দাওয়া মেনে নেওয়া হয়।

মিটিং শেষে জেলা প্রশাসক সবাইকে আপ্যায়ন করিয়ে হাসি মুখে বিদায় দেন। আর কোন সমস্যা তৈরি হবেনা মর্মে মুফতি আব্দুল হক সাহেব ও শহিদ সাহেব উভয়ে অঙ্গীকার করেন। সকলে একে অপরের সাথে কোলাকুলি করেন। হক সাহেব ও শহিদ সাহেব দুজনকে এক সাথে মাদ্রাসায় গিয়ে সমঝোতা ও সম্মানের সাথে দায়িত্ব পালনের জন্য নসিহত করা হয়।

অতঃপর যে যার যার মত বাসায় চলে আসেন। কিছুক্ষণের মধ্যে জানা যায় যে, মুফতি শহিদ সাহেব মাদ্রাসায় গেলে তাকে প্রতিপক্ষের লোকজন মেরে রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park