1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
'ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ' " মাদককে না বলি সামাজিক আন্দোলন গড়ে তুলি " - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ’ ” মাদককে না বলি সামাজিক আন্দোলন গড়ে তুলি “

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪ খ্রি.) ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে- জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। জনাব মীর আকরাম উদ্দিন আহম্মদ, পরিচালক, জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মো. আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ময়মনসিংহ এবং জনাব অধ্যাপক এ কে এম সামসুজ্জামান, বিভাগীয় রোভার নেতার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস্ অঞ্চল, ময়মনসিংহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান।

ডিআইজি তার বক্তব্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তরুণদের অগ্রনী ও সাহসী ভূমিকার কথা আলোচনা করেন। তিনি বলেন একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিতামুলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের তরুনরাই সামনে থেকে নেতৃত্বে দিবে। পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন।

এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী। এর আগে ডিআইজি মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park