
মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহ
ময়মনসিংহ নগরের থানার ঘাট সংলগ্ন হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ র: মাজার ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার ১৪ই জানুয়ারি সকাল ৯ টা ৪৫ মিনিট হতে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে ধারা জারি করা হয়। এ সময়ে এই নির্দেশনার গাড়ির বিষয়টি কোতোয়ালি মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম খান বলেন, মাজারের পক্ষে এবং বিপক্ষে একই সময়ে দুই গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয় এরই পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে
উক্ত এলাকায় ১৪৪ ধারা জারি চলাকালীন সময় কোন প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন দেশীয় অস্ত্র লাঠি সোটা বহন ও প্রদর্শন কোন প্রকার মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ সংখ্যক অধিক ব্যক্তির অধিক চলা ফেরা, মিছিল মিটিং ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ।
হযরত সৈয়দ শাহ সুফি কালু শাহ র: এর মাজারে গত ৮ জানুয়ারি ১৭৯ তম বাৎসরিক ওরস উপলক্ষে বর্মপুত্র নদের পাড়ে কাওয়ালী গানের আয়োজন করে ভক্তরা
এরপর ১১টার দিকে গান শুরু হওয়ার পরে ১১:৩০ মিনিট এর দিকে সেখানে হামলা হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে নেওয়া হয়, মঞ্চ ও চেয়ার কুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে রাত তিনটার দিকে মাজারে হামলা হয়। এ সময় মাজারে কিছু পাকা অংশ ভেঙে দেওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় মাজারের অর্থ সম্পাদক মামা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১ হাজার৫০০ জনকে আসামী করে মামলা করা হয়। সর্বশেষ আজ মঙ্গলবার বেলা ১১ টায় মাজারে হামলা লুটতরাজ মাজার ভাঙ্গা এরই প্রতিবাদে মাজার পক্ষ মাজারের সামনে মানববন্ধন আয়োজন করে এই নিয়েই দু পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।