1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ জজ মিয়া গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ জজ মিয়া গ্রেফতার

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ জজ মিয়া। সে সুতিয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে। 

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ কামরুল হাসান, এসআই আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা এবং এএসআই আবু সায়েম বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদে জানতে পায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেড হাফ বিল্ডিং এর সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ জজ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে (আমেরিকার তৈরি)  একটি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা নং-১৯,তাং৮/৬/২০২৪ দায়ের হয়েছে।

পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন আরো বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য নিশ্চিত করতে সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত জজ মিয়াকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park