1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মনিগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মনিগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম  আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রাশাসক ডাঃ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র রায়।

উপজেলা সমন্বয়কারী এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম সাকলায়েন। ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, হাসিনুল হক, আলী আশরাফ, আশরাফুল আলম, সাকিল আহম্মেদ, সাইফুল ইসলাম, হোসনেয়ারা পারভীন সহ শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, ইমাম, কাজী, গন্যমান্য ব্যক্তিবর্গ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী ও যুব প্রতিনিধিরা।

এ সভায় গ্রাম আদালতের আইনগত বিভিন্ন বিষয়, আদালত পরিচালনার নিয়ম, ইউনিয়নের জনগন গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।

উক্ত সভায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইউনিয়ন হিসাব সহকারী মশিউর রহমান।

প্রসংগত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপ) এর সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park