1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মধুপুর বাজারে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মধুপুর বাজারে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার

প্রতিনিধি -যশোর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

প্রতিনিধি -যশোর

যশোরের মনিরামপুরে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব হোগলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম আজাদুল ইসলাম (৪০)। তিনি পূর্ব হোগলাডাঙ্গা গ্রামের আক্কাজ আলী সরদারের ছেলে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়েছে।

আহত ব্যবসায়ীর ভাতিজা আসাদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাকা মধুপুর বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে ছিনতাইকারীরা কাকার সঙ্গে থাকা ১ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়। তিনি টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কাকার গলা কেটে দেয়। এ সময় কাকা চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা টাকা ফেলে পালিয়ে যায়।

আসাদুল বলেন ধারালো অস্ত্রের কোপে কাকার গলার অনেকাংশ কেটে গেছে। রাতে কাকাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠিয়ে দেন।

এদিকে পুলিশ বলছে, আজাদুল বিএনপির সমর্থক। তিনি দলের স্থানীয় প্রতিহিংসার শিকার হয়েছেন। হামলাকারীরা টাকা রেখে চলে যাওয়ায় এমনটি ধারণা করা হচ্ছে। আসাদুল বলেন, ‘কাকা কিছুটা প্রতিবন্ধী। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, গত বুধবার রাতে মধুপুর বাজারে বিএনপির নিজেদের মধ্যে কোন্দল হয়েছে। আজাদুল বিএনপির সমর্থক। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও টাকা ছিনিয়ে নেয়নি হামলাকারীরা। রাজনৈতিক কোন্দলে আজাদুল হামলার শিকার হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park