
দিপু মন্ডল প্রতিনিধি-যশোর
কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে পবিত্র মাহে রমযান উপলক্ষে অসহায়-দুস্থদের মাঝে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় রোজার পণ্যসামগ্রী বিক্রয়ের জন্য নির্ধারিত কার্ড থাকলেও অধিকাংশ কার্ডধারীরা সুবিধা না পেয়ে এবং টিসিবির পন্য সামগ্রিই বিক্রয়ে অনিয়মের অভিযোগ এনে মণিরামপুর পৌরসভা গেট ও (যশোর-সাতক্ষীরা) মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত শতশত সাধারন জনগন।পরে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এড শহীদ মোঃ ইকবাল হোসেনের আশ্বাস এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।তবে সঠিকভাবে পণ্য বিক্রয়ের স্বার্থে আপাতত বন্ধ আছে মণিরামপুর পৌরসভার মাহে রমযানের এ কার্যক্রম।
তথ্যমতে,গতকাল ৩ মার্চ সোমবার সকালে পৌরসভা কর্তৃক পূর্ব নির্ধারিত টিসিবি কার্ডের মাধ্যমে রমযানের পন্যসামগ্রিই বিক্রয়ের কথা থাকলেও হাকোবা,গাংড়া,মণিরামপুর,দূর্গাপুর,তাহেরপুর,জুড়ানপুর,মোহনপুর,কামালপুর,বিজয়রামপুর এ ৯টি ওয়ার্ডে বিশাল জনবহুলতা থাকলেও বিগত দিনের চেয়ে অনেকাংশে কম কার্ড প্রদানের মাধ্যমে মাহে রমযানের ১ম পর্যায়ের পন্যসামগ্রিই বিক্রয়ের ঘোষনা দেই পৌর কর্তৃপক্ষ। নাম মাত্র ১৮০০ টি কার্ডধারীকে স্থানীয়ভাবে পন্যসামগ্রিই বিক্রয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সুবিধাবঞ্চিতরা সকাল ৯টা থেকেই পৌরসভার সামনে হাজির হতে থাকে।
মুহূর্তের ভিতর পৌরসভার সামনে সকাল ৯ঃ৩০মি নাগাত শতশত সাধারণ জনগন পৌরকর্তৃপক্ষের এ ন্যাক্কারজনক সিদ্ধান্তের বিপরীতে বিক্ষোভ করতে থাকে।সময়ের সাথে পাল্লাদিয়ে বাড়তে শুরু করে পৌরশহরের টিসিবির সুবিধাবঞ্চিত জনসাধারনের এ আন্দোলন।এক পর্যায়ে ইট বোঝায় ট্রলি দিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধরা,বন্ধ হয়ে যায় যানচলাচল।পৌরসভার টিসিবি কার্ডের সুবিধাবন্চিতদের প্রতিনিধি হয়ে মণিরামপুর উপজেলা বিএনপির সিঃসহ-সভাপতি ও পৌরসভার ৫নং তাহেরপুর ওয়ার্ডের হ্যাট্রিক কমিশনার মোঃ মফিজুর রহমান মফিজ জানান,আগে কখনো টিসিবির পণ্যবিক্রয়ে এমন হ-য-ব-র-ল পরিস্থিতি দেখা যায়নি,পৌরকর্তৃপক্ষের এ কার্যক্রমে পুরেটায় জনবিরোধী বলে মনে হচ্ছে।এক পর্যায়ে পৌরসভার এ কার্যক্রমের প্রতি অনাস্থা এবং নির্বাহী অফিসারের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারনের দাবীতে স্লোগান দিতে থাকে।
দীর্ঘ ২ ঘন্টার এ বিক্ষোভের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থলে আসেন।পরক্ষনে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যশোর-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বেপারে মণিরামপুর পৌরসভার সচিব পদ শূন্য থাকায় কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান জানান,পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলে পুনরায় চালু হবে।
টিসিবি কান্ডের সার্বিক ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না জানান,টিসিবির স্মার্ট কার্ড এসেছে ২২৯৬ টি,কোন স্মার্ট কার্ড এখনো বিতরন হয়নি।গরীব অসহায় মানুষের মাঝে স্থানীয়ভাবে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছিল,আপাতত স্থগিত আছে।টিসিবির স্মার্ট কার্ড ২২৯৬ টি প্রাই বিতর্কিত তালিকায় তৈরি তার জন্য বিতরন করা হয়নি।সঠিক যাচাই বাচায়ের জন্য টিসিবি পন্য বিতরন আপাদত বন্ধ আছে।