1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভোলার সাংবাদিক নাহিদের উপর হামলায় জড়িত আফজাল সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

ভোলার সাংবাদিক নাহিদের উপর হামলায় জড়িত আফজাল সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

মো:জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মো: জুয়েল ভোলা জেলা প্রতিনিধি

ভোলা জেলার সাংবাদিক নাহিদের উপর হামলায় জড়িত আফজাল সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
ভোরের কাগজের ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার নেতৃত্বদানকারী এনটিভির সাংবাদিক আফজাল হোসেন সহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের কে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ এবং ঝাড়ু মিছিল করেছেন ভোলার সচেতন নাগরিক সমাজ।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন, কমান্ডার মোঃ হারুন, শহরের পা দুকা ব্যবসায়ী জাকির হোসেন মনির, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাকসুদুর রহমান সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, সাংবাদিকদ নাহিদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক অবিলম্বে সাংবাদিক নামধারী আফজাল ও মোহাম্মদ আলী সহ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভা শেষে কয়েক শত নারী পুরুষ শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ঝাড়ু মিছিল করে ঝাড়ু মিছিল শেষে আফজাল ও মোহাম্মদ আলী সহ হামলায় জড়িত সকলকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ভোলার সচেতন নাগরিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park