1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় মাছের খামারে মৃত মুরগির নারী ভুঁড়ি খাওয়ানোর অপরাধে জরিমানা ও জেল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

ভালুকায় মাছের খামারে মৃত মুরগির নারী ভুঁড়ি খাওয়ানোর অপরাধে জরিমানা ও জেল

মোঃ সোহাগ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত


মোঃ সোহাগ হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে এক খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অপরাধের সহযোগী হিসেবে খামারের ম্যানেজার শাহজাহান সরকার (৪০) সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের মালিকানাধীন ফিশারিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছিল।

এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ভালুকা মো. ইকবাল হোসাইন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. সাইদুর রহমান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park