1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ? - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ?

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
টেকনাফ ভারী বর্ষণে শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি ঢুকার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিপর্যস্ত অবস্থায় কাটছে পানিবন্দি এসব মানুষের দিন। শিক্ষার্থীসহ প্রায় দুইশত মানুষের আর্তনাদের শেষ নেই।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বিশেষ করে মহেশখালীয়া পাড়া এলাকার মানুষের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বসতবাড়ির উঠানে চলাচলের রাস্তায় জলাবদ্ধতায় ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাতের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শাহীন আলম জানায়,হঠাৎ ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি যাওয়ার কোনো পথ না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিষয়টি সমাধানের দাবি জানাচ্ছি।”

পানিবন্দি অবস্থায় থাকা স্থানীয়রা জানিয়েছেন, আমাদের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হচ্ছে। ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছেনা। অন্যদিকে জলাবদ্ধতার অপরিষ্কার পানিতে দীর্ঘসময় থাকার ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা।

শাহ পরীর দ্বীপ সরকারি স্কুলের ৫ শ্রেণির শিক্ষার্থী আসমা সিদ্দিকা জানিয়েছেন, “জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি পানিবন্দি অবস্থায় থাকায় পড়ালেখা করতে পারছিনা। স্কুল মাদ্রাসায় যেতে পারছিনা ৩দিন যাবত। এটার সমাধান চাই।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন,
বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park