1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

ভারতে পাচারকালে ১৬ কোটি টাকার আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।

গোপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে দিনাজপুরের বিরামপুরের সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এসময় জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা মহামূল্যবান ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত এ বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park