1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোরকা পড়ে আসামি ধরলেন পাঁচবিবি থানা পুলিশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোরকা পড়ে আসামি ধরলেন পাঁচবিবি থানা পুলিশ।

মো :আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

 পুলিশের চোখ ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ী , পাঁচবিবি ও গোবিন্দগঞ্জ থানায় অনেক কয়েক টি মামলায় আসামি পালিয়ে বেড়াচ্ছিলেন ৫-৭ বছর ধরে। পলাতক থেকেই মাদক ব্যবসা চালাচ্ছিলেন, এমন অভিযোগও ছিল। বারবার চেষ্টা করেও তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে তিনি ধরা পড়েছেন। তবে সে জন্য অবলম্বন করতে হয়েছে ভিন্ন পন্থা। বোরকা পরে কৌশলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিনব এই ঘটনা ঘটেছে জয়পুরহাটে  পাঁচবিবি উপজেলায়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ তোতা মিয়া (৪৫) পিতা মোঃ কছিমুদ্দিন,গ্ৰাম: নওগাঁ ,উপজেলা: পাঁচবিবি, জেলা, জয়পুরহাট। তবে এলাকায় তিনি কটাই মিয়া নামেই পরিচিত। গতকাল শুক্রবার তাঁকে রাতের আধারে পাঁচবিবি উপজেলা থেকে ২৫ কিলোমিটার দূরে , তোতা মিয়া নিজের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার এ এস আই মোঃ সোহেল রানা ও এস আই মাসুম সাহেব।

অনেকবার গ্রেপ্তারের চেষ্টা করা হলেও অনেক কয়েক বছর ধরে আত্মগোপন করে ছিলেন তিনি। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, লুকিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন তোতা মিয়া। সম্প্রতি পাঁচবিবি থানার ওসি (মোঃ কাউছার আলী) মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান শুরু করলে আবারও তোতা  মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। গত ২৫ অক্টোবর রাতে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যান তোতা মিয়া।  এরপর এক সপ্তাহের বেশি সময় ধরে তোতা মিয়ার গতিবিধির ওপর নজরদারি চালায় পুলিশ। একপর্যায়ে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গতকাল শুক্রবার রাতে মাদকবিরোধী, এস আই মাসুম ও এ এস আই সোহেলের  নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের প্রথম ভাগে দুজন পুলিশ সদস্য বোরকা পরে নারী সেজে তোতা  মিয়ার এলাকায় যান। পরে কৌশলে তোতা  মিয়ার সঙ্গে দেখা করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park