1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে চিটাগং ক্লাবের মূল ফটকে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে চিটাগং ক্লাবের মূল ফটকে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জাহিদুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

শুক্রবার রাত ১০টা থেকে চট্টগ্রাম নগরের ‘চিটাগং ক্লাবের’ মূল ফটকে নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁরা সাবেক চেয়ারম্যান জাহিদুল হককে গ্রেপ্তারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন।

রাত ১১ টার সময়ও নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিলেন। ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন জানান: সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ে হচ্ছে চিটাগং ক্লাবে। জাহিদুল হক আওয়ামী লীগের নেতা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই আমরা তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছি। গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবো। কর্মসূচিতে এনসিপি, জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরাও উপস্থিত আছেন। আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে কোনো আপস করব না। কারণ তাঁরা জুলাই আন্দোলনে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন।

বিয়েতে আসা মাসুদুর রহমান নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানান: সব জায়গায় ছাত্ররা এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে আর আমাদেরকে অপমান করে আমাদের গাড়িগুলো চেকিং করার উনাদের রাইড আছে আমাদেরকে অপমান না করলেও চলত কিছু বললেই রাস্তায় নেমে যায় বিয়ে খেতে এসেও শান্তি পাইলাম না এখানেও ছাত্ররা হাজির আমরা কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে এভাবে অপমানিত হইতে হবে আমাদের।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান: বিয়ের অনুষ্ঠানে জাহিদুল হক আছেন, এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ও এনসিপির নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। খবর পেয়ে তাঁরাও এসেছেন। এখনো কোনো বিশৃঙ্খলা হয়নি। তাঁরা কাউকে গ্রেপ্তার করেননি। তবে বিশৃঙ্খলা এড়াতে জাহিদুল হককে গ্রেপ্তার করা হবে, এমন আশ্বাস দেওয়া হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park