
আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
৩১/০৭/২০২৫ ইং বৃহস্পতিবার
মাঝ রাতে বৈদ্যুতিক সট সার্কিটের আগুনে পুড়ে গেলো দোকানে থাকা ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রিক মালামাল:
ঘটনাটি ঘটেছে চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সদর উপজেলা শহরের দামুড়হুদা ইউনিয়ন পরিষদ সড়কের শাওন ইলেকট্রিক মিস্ত্রির দোকানে । বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় এ ঘটনা ঘটেছে । ঘটনার সময় দর্শনা ফায়ার সার্ভিসের খবর দিলে রাতেই দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ছুটে আসেন এবং সবকিছু পরিদর্শন করেন।
বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানাগেছে ।