1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পিঠা উৎসব - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পিঠা উৎসব

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সাতক্ষীরা সদরের বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এ আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পিঠা উৎসব হয়েছে।

বিভিন্ন বয়সের নারী-পুরুষের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে মানুষের ঢল নামে। তারুণ্যের মেলা উপলক্ষে বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এ উৎসবের আয়োজন করা হয়।

বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদ উদ্দিন এর সভাপতিত্তে উৎসবের উদ্বোধন করেন সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ উপজেলা শিক্ষক সমিতি,মোঃরেজাউল ইসলাম(রেজা),সাংবাদিক ডাঃ শফিকুল ইসলাম (শফি), মোঃকামরুজ্জামান,অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃতোতাউর রহমান,মোঃবনিআমিন,মোঃআব্দুল হামিদ,মোঃহাবিবুল্লাহ রনি,মোঃসোলাইমান,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আজহারুল হক,পলাশ কুমার,মনিরুজ্জামান,খাদিজা খাতুন,রাফেজা খাতুন,সুমি,সবুর হোসেন,শরিফুল ইসলাম প্রমুখ

বিদ্যালয়ে ০৬ টি স্টলে শোভা পায় হরেক রকমের পিঠা। এরমধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। এছাড়াও উৎসবে পিঠা নিয়ে অংশ গ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park