1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেলকুচি বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

আশিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ৩০শে অক্টোবর বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয় হলরুমে ছাত্র ছাত্রীদের আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে সকল অভিভাবকদের ডেকে এনে কিভাবে পরীক্ষার রেজাল্ট ভাল হবে সে বিষয়ে তাদের সাথে পরামর্শ ও মতবিনিময় করা হয়। এসময় অভিভাবকদের উদ্যেশে বলা হয় আপনার ছেলে মেয়ে লেখাপড়া ফাকি দিয়ে কখন কি করে কোথায় যায় এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এমনকি ছেলে মেয়েরা লেখাপড়া বাদদিয়ে ফোনে গেমস খেলা বা ফেসবুকে টিকটক করা নিয়ে ব্যস্ত না থাকে সেসব বিষয়েও নজর রাখা প্রতিটি অভিভাবকদের কর্তব্য, তবেই ছাত্র ছাত্রীদের কাছে ভাল উপযুক্ত রেজাল্ট আশা করা যাবে। ছাত্র ছাত্রীদের মানসম্মত রেজাল্টের জন্য অভিভাবকদের সচেতনতার গুরুত্ব অপরিসীম।

অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ খন্দকার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াগাঁতী কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ কেরামত আলী তালুকদার,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, অত্র স্কুলের শিক্ষক শ্রী মানিক সরকার,
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইদুর রহমান,
এসময় আরও বক্তব্য রাখেন বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য হাজী আলতাফ হোসেন, গভর্নিং বডির সদস্য মজনু আকন্দ, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য আইয়ুব আলী, গভর্নিং বডির সদস্য আবু তালেব খাঁ সহ বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park