1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান।

আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

রবিবার (০৫ জানুয়ারী ২০২৫ ইং ) সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি জনাব ডা. মোঃ মাহমুদুর হাসান শুভ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। এ সময় তিনি বলেন আমার নেতা দেশনায়ক তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে। তবে ইনশাআল্লাহ আমরা কলেজে অনার্স এর যে বিষয়গুলো নেই সেগুলো চালু করব এবং কলেজটি সরকারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। নতুন ম্যানেজিং কমিটি যেন দুর্নীতির না করতে পারে সে বিষয়েও লক্ষ্য রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বি এন পির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, কামারখন্দ থানা বি এন পির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস,জেলা বি এন পির সদস্য গোলাম আযম,বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটি সদস্য এবং উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন,বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক,
পৌর বিএনপির আহব্বায়ক হাজী আলতাব হোসেন প্রাং,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী  সাইদুর রহমান,বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এ কে এম সামছুল আলম,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  রেজাউল করিম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park