1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত
Oplus_131072

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এর সাথে বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বেলকুচি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে তার অফিস কক্ষে মতবিনিময় কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন, আমরা ও সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের ও সাংবাদিকের লক্ষ একই। সাংবাদিকদের কাজ অনিয়ম ও দুনীতি তুলে ধরা। ইউএনো’র কাজ হলো একটা উপজেলাকে সুন্দর ভাবে গড়ে তোলা। তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, বেলকুচিতে অনিয়ম দুনীতিসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্ব্বোচ সেবা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, নবাগত ইউএনও আফরিন জাহান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সহ-সভাপতি নারায়ন মালাকার, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যাক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, আল-আমিন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park