1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি-চৌহালীর পরিবেশ রক্ষা ও নদী-ভাঙ্গন রোধে উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন এনসিপির নেতা মাহিন সরকার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বেলকুচি-চৌহালীর পরিবেশ রক্ষা ও নদী-ভাঙ্গন রোধে উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন এনসিপির নেতা মাহিন সরকার

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
Oplus_131072

মোঃ সেরাজুল ইসলাম ,সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব মো: মাহিন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালীবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছেন। দপ্তরে উপস্থিত থাকা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানকে সিরাজগঞ্জের বেলকুচি এবং চৌহালীতে নদীভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য আহব্বান জানান এবং পরবর্তী অর্থবছরে বেলকুচি-চৌহালীর নদীভাঙন রোধে স্থায়ী বাঁধের কাজ শুরুর ব্যাপারে সচিবকে অবহিত করেন।

এছাড়াও বেলকুচি উপজেলার সামগ্রিক পরিবেশের উন্নয়ন সাধনের জন্য দ্রুত হাইওয়ের দুইধার থেকে ইউক্যালিপটাস গাছ অপসারণ করে পরিবেশবান্ধব গাছ লাগানোর কথা বলেন। এটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হলে অনেক মানুষের উপকার হবে বলে জানান তিনি। এছাড়াও ডাইং শিল্পকারখানার ব্যাপারে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ইকোনোমিক জোনের দায়িত্বপ্রাপ্তদের কথা বলেন। আজ বিকালে এই স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park