1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি উপজেলার শালদাইড়ে গ্রামীণ কাঁচা রাস্তার বেহাল অবস্থা  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বেলকুচি উপজেলার শালদাইড়ে গ্রামীণ কাঁচা রাস্তার বেহাল অবস্থা 

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শালদাইড় গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে,বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হওয়ায় মানুষের চলাচলে কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শত স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল পেশাজীবি মানুষ চলাচল করে থাকে। বছরের পর বছর এই রাস্তাটি সংস্কার না করায় অবস্থা অপরিবর্তিত রয়েছে , বর্ষা মৌসুমে এটি মানুষের চলাচলে আরও বেশী কষ্টদায়ক হয়ে ওঠে। হাঁটু পর্যন্ত কাদা আর জলাবদ্ধতায় স্থানীয়দের চলাচলে কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ রাস্তাটি মেরামত করার জন্য একাধিকবার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে লিখিত আবেদন দেওয়ার পর এখনও রাস্তাটি সংস্কার করা হয়নি,বর্ষার মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত কারনে চলাচলে অনিরাপদ হয়ে ওঠে।অনেক সময় চিকিৎসার প্রয়োজনে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স কিংবা অটোরিকশা ভ্যান পর্যন্ত আসতে পারে না।

আশেপাশের তিনটি গ্রামের কৃষকরা প্রতি দিন শাক সবজি নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন, কর্দমাক্ত কাচা রাস্তায় কৃষি পণ্য বহন কারী অটোরিকশা ভ্যান না আশার কারনে সস্তায় বিক্রি করতে হয় উৎপাদিত শাঁক সবজি।

স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে পাকা সড়ক নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে একাধিক আবেদন করার পরও রাস্তাটি সংস্কার করা হয়নি, পাকা সড়ক নির্মাণ তাদের জন্য শুধু চলাচলের সুবিধা দিবে না, বরং এটি শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির ক্ষেত্রে উন্নতি আনবে। তারা আশা করছেন, সরকার ও স্থানীয় প্রশাসন শিগগিরই তাদের দাবি পূরণ করবে এবং শালদাইড় গ্রাম পাবে একটি নিরাপদ, টেকসই সড়ক, যা তাদের জীবনে আনবে উন্নয়ন ও স্বস্তি,এবং উর্ধতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এই কাঁচা রাস্তাটি সংস্কার করে দেয় এটাই এলাকাবাসী দাবি।

ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন, বৃষ্টি রাস্তাটি কর্দমাক্ত হয়ে এলাকার মানুষের চলাচলে খুবই কষ্টকর রাস্তাটি পাকা করনের জন্য ইতিমধ্যে এলজিডিতে রেজিষ্ট্রেশন করতে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা আইসিটি অফিসার ইমান আলী বলেন,আমি দায়িত্ব পাওয়ার পর কোন রাস্তা সংস্থারের লিখিত আবেদন পাইনি, তবে লিখিত আবেদন পেলে রাস্তাটি মেরামত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park