1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ব্রোকলি চাষ করে সাবলম্বী কৃষক  খাইরুল! - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বেলকুচিতে ব্রোকলি চাষ করে সাবলম্বী কৃষক  খাইরুল!

রেজাউল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ

 সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগরাখালি  গ্রামে চাষ হচ্ছে উন্নত জাতের  ব্রোকলি। আর এই ব্রোকলি সবজি চাষে সাবলম্বী হয়েছে কৃষক খাইরুল ইসলাম ।

বেলকুচি উপজেলা কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে এবং কৃষি কর্মকর্তার পরামর্শে, তিনি  চলতি মৌসুমে নিজের প্রায় ৩৫ শতক জমিতে ব্রোকলি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি । আবহাওয়া অনুকূলে থাকায়, ফলন ভালো ফলন ও খরচও কম হয়েছে। 

ইতি মধ্যে তার এই  চাষে সাফল্য দেখে অনেকেই আগ্রহী প্রকাশ করছেন ব্রোকলি চাষে। কৃষক খাইরুল ইসলাম  বলেন, প্রায় ৩৫ শতক জমিতে ব্রোকলির চাষে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এই ব্রোকলি চাষে কোন প্রকারের কীটনাশক বা বালাইনাশক  ব্যবহার করতে হয়নি। ব্রোকলি চাষে পোকার আক্রমণ নেই বললেই চলে। আর চারা রোপনের আগে  ভালো ফলনের জন্য প্রথমে ভার্মিক কম্পোজ সার জমিতে প্রয়োগ করতে হয়েছে। এতে বাম্পার ফলন হওয়ায় প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০হাজার টাকার ব্রোকলি বিক্রি করার আশা রয়েছে । তিনি বলেন, ফুলকপির মতো দেখতে গাঢ় সবুজ রংয়ের শীতকালীন এই সবজীটি বেলকুচি উপজেলায় আমি প্রথম চাষ করেছি।উপজেলার কোথাও ব্রোকলি সবজী চাষ না থাকলেও, অনেক কৃষক ও ভোক্তাদের কাছে অপরিচিত সবজীটি,এখন এটি এখানে ধীরে ধীরে সবার মাঝে পরিচিত সবজি হয়ে উঠেছে। এই সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ ও এন্টিঅক্সিডেন্ট রয়েছে জেনে ভালো লাগছে। তাছাড়া এই উন্নত জাতের সবজি  ভালো ফলন হয়েছ, বাজারে অধিক মূল্য পাওয়া যাবে বলে আশা করছেন কৃষক খাইরুল।

বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা  কামরুল হাসান বলেন, ব্রোকলি এই উপজেলায় নতুন ফসল,বেলকুচি কৃষি অফিসের প্রদর্শনী মাধ্যমে কৃষক খাইরুলকে ব্রোকলি চাষে পরামর্শ দিলে তিনি এই সবজী চাষে আগ্রহ প্রকাশ করে ৩৫ শতক জমিতে ব্রোকলি চাষ করেছেন, এবং সার্বক্ষণিক আমাদের পরামর্শে সল্প খরচে  খুব ভাল ফলন হয়েছে, বিক্রি করলে খরচ বাদে প্রায় ৬০থেকে ৭০হাজার টাকা লাভ হবে বলে তিনি জানান।

উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর জানান,খাইরুল ইসলামের  সফলতা দেখে উৎসাহিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্রোকলি চাষাবাদ শুরু করার প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় বেলকুচিতে  এই প্রথম তিনি (কৃষক খাইরুল ইসলাম ) ব্রোকলি চাষ করে পেলেন ব্যাপক সাফল্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park