1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বেলকুচিতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ)
প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদসহ আরও অনেকে।

এসময় প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে ধূমপানের কুফল ও ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় আইনত নিষিদ্ধ। এ বিষয়ে সর্বস্তরে প্রচারণা চালাতে হবে। ১৮ বছরের নিচে কারও কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা হলে এবং উক্ত ব্যক্তি যদি তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরণে নিয়োজিত থাকে, তবে তাকে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, এই সংক্রান্ত আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে কঠোরতা অবলম্বন করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম প্রমূখ। তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা শেষে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ইউএনও আফিয়া সুলতানা কেয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park