1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেলকুচিতে ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

রেজাউল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাধজাপুর ইউনিয়নে সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ৩১শে অক্টোবর বেলকুচি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবির হোসেন রাজুর সভাপতিত্বে বেলকুচি পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন,
এসময় তিনি তার বক্তব্যে বলেন আওয়ামীলীগ সরকার বিগতদিনে জনগনের সাথে অন্যায় অত্যাচার গুমখুন চাঁদাবাজি লুটতরাজ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এজন্য দেশের জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবেহ বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়,
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জব্বার আকন্দ, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন আলো, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান হিটন, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু হোসেন, সাবেক সভাপতি ওমর ফারুক অন্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park