1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

আশিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৯১ বার পঠিত

আশিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রামে মোছাঃ সিনহা পারভিন (১১) নামের এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১১টায় ৪ই জুন নাগগাঁতী গ্রামে তার নানির বাড়িতে এঘটনা ঘটে।
মোছাঃ সিনহা পারভিন ময়মনসিং জেলার মুক্তাগাছা থানার মোঃ সুজন মাহমুদের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, সিনহা পারভিনের জন্মের কয়েক মাস পরেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, পরে তার মা মারুফা খাতুনের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের সাথে বিয়ে হয়। তার মায়ের কাছেই অতি আদরে বড় হয় সিনহা পারভিন।

মৃত সিনহার মা মারুফা খাতুন জানান, স্কুলে খেলাধুলা হচ্ছে অতিরিক্ত গরমের কারনে খেলতে নিষেধ করায় অভিমান করে ঘরের দরজা লাগিয়ে দরনার সাথে ওড়না পেচিয়ে ফাঁসি নেয় সিনহা, এটা দেখার পরে আমি চিৎকার দিলে গ্রামবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ঝুলানো অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে তখনই দেখা যায় সে মারা গেছে। একথা বলতেই কান্নায় ফেটে পরেন মৃত সিনহার মা মারুফা খাতুন।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল তদন্ত করেছি, গ্রামবাসি ও আত্মীয় স্বজনের অভিযোগ স্কুলে খেলতে মানা করায় অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। তাই তারা ময়নাতদন্ত না করেই লাশ মাটি দেওয়ার জন্য আরজি করছে, তবে মেয়ের বাবা ময়মনসিংহ থেকে আসতেছে তার সিদ্ধান্ত জানার পরে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রাথমিক অবস্থায় জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park