1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার সুজানগর থানার শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪০),  প্রতাপ উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০), আলিয়াপুর গ্রামের জমশের মন্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মন্ডল (৩৪)।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর হোসেনের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়। পরে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানা মামলা দায়ের করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানায় র‌্যাব
ও পুলিশের যৌথ অভিযোনে ২ টি গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park