1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩, - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

বেলকুচিতে অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩,

আশিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পঠিত

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
মেয়ের বাড়ি বেড়াতে এসে অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মালেকা খাতুন নামে ৮৫ বছরের এক বৃদ্ধা নারী এতে আরও ৩ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড তামাই পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপরে এঘটনা ঘটে।

নিহত মালেকা খাতুন কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের মৃত আজহার মন্ডলের স্ত্রী, আহত অটোভ্যান চালক বেলকুচি উপজেলা রয়নাপাড়া গ্রামের মৃত আব্দুল গনি কাদের এর ছেলে আব্দুস ছালাম, প্রাথমিক অবস্থায় গাড়িতে থাকা আহত দুই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তাৎক্ষণিক ভাবে তাদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

মৃত মালেকা খাতুন এর মেয়ের জামাই মোঃ উজ্জ্বল মন্ডল জানান, বানিয়াগাঁতী দক্ষিণপাড়া আমার বাড়িতে বেড়াতে আসে আমার শ্বাশুড়ি, আজ সকাল ১০টায় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, পরে খবর পাই গাড়ি এক্সিডেন্টে হয়ে সে মারা গেছে। তবে এবিষয়ে আমাদের কোন অভিযোগ নেই ময়নাতদন্ত ছাড়াই আমরা লাশ দাফন করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছি।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, অটোভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নারী নিহত হয়েছে, এতে আরও চালকসহ তিনজন আহত হয়েছে। এঘটনায় তাদের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park