1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেতন ভাতা বকেয়া রাখায় বিক্ষোভ মিছিল করেন গার্মেন্টস শ্রমিক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

বেতন ভাতা বকেয়া রাখায় বিক্ষোভ মিছিল করেন গার্মেন্টস শ্রমিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

নগরীর কালুরঘাট এলাকায় বেতন-ভাতা বকেয়া রাখার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওয়েল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বিকেলে নগরীর কালুরঘাট শিল্প এলাকার সানজিদ টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ উপস্থিতিতে মালিকপক্ষের আশ্বাসে গতকাল দুপুরে নগরীর সিএন্ডবি এলাকায় বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করে ফিরে যান শ্রমিকরা
বিষয়ে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেল জুলাই ও আগস্ট মাসের বেতন-ভাতা বকেয়া ছিল শ্রমিকদের। এতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। । এসময় আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএ’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, মালিকপক্ষও ছিল। মালিকপক্ষ আশ্বাস দিয়েছে যে, আগামী ১০ সেপ্টেম্বর জুলাই মাসের বেতন- ভাতা দিয়ে দেওয়া হবে। এর কিছুদিন পর আগস্টের বেতন-ভাতাও বুঝিয়ে দেওয়া হবে। এতে শ্রমিকরা সন্তুষ্ট হয়ে ফিরে গেছেন। পরিদর্শক তদন্ত ছবেদ আলী বলেন, ওরা ১৫ থেকে ২০ মিনিটের মতো ছিল সড়কে। পরে আমরাও গিয়েছি, মালিকপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে ফিরে গেছে শ্রমিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park