1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সাড়ে ৩ হাজার রোজাদারদের ইফতার করালেন ছাত্রনেতা শামীম হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সাড়ে ৩ হাজার রোজাদারদের ইফতার করালেন ছাত্রনেতা শামীম হোসেন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক জিয়ার দীর্ঘায়ু কামনায় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে বিশাল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।পাঁচবিবি স্টেডিয়াম মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রায় ৭’হাজারের অধিক রোজাদার ব্যক্তি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এই প্রথম সনাতন (হিন্দু) ধর্মের ৫’শতাধিক নারী পুরুষ আলাদা প্যান্ডেলে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। সোমবার বিকালে পাঁচবিবি স্টেডিয়ামের ইফতার মাহফিলে পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ সজলের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। এসময় বক্তব্য রাখেন সাবেক থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ ও ছাত্রদল নেতা মোরসালিন দেওয়ান সহ অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park