1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেকা, জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ কক্সবাজার ইউনিটের পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বেকা, জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ কক্সবাজার ইউনিটের পরিদর্শন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদের জেলা পর্যায়ে স্মার্ট ইউনিট গঠনের সিদ্ধান্ত মোতাবেক সর্বপ্রথম পরিদর্শনের প্রেক্ষিতে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বেকা, কক্সবাজার ইউনিটের পরিদর্শন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) কক্সবাজার ইউনিটের আয়োজনে কক্সবাজার লাবনী পয়েন্ট সংলগ্ন বিজিবি উর্মি রেস্টুরেন্টে ২৯ আগষ্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় পরিদর্শনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

পরিদর্শনের জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সম্মানিত ভাইস-চেয়ারম্যান মোস্তফা আজিজ রঞ্জু স্যার, ভাইস-চেয়ারম্যান এবিএম শফিকুল হক স্যারঅঅ স্টক, সচিব (সাংগঠনিক) এড. মোহাম্মদ এনামুল হক, সচিব (ত্রাণ) আনিচ মুন্সি। এছাড়াও কক্সবাজার জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহি, সাঃ সম্পাদক সুমন চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মাসুদ কায়সার রানা, অর্থ সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক কায়সার হামিদ, সিনিয়র সদস্য আরিফুল আজিম, রাসেল আহমেদ, আজমুল হুদা সিদ্দিকী, মোঃ রায়হান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন সভায় ইউনিটের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। কক্সবাজার জেলা ইউনিটের কার্যক্রম অগ্রগতির জন্য বিশেষ কিছু নির্দেশনা অনুযায়ী কাজ করার অনুপ্রেরণা মূলক আলোচনা করা হয়েছে। এসময় ক্যাডেট লাইফ ও সাংগঠনিক জীবনের অনুপ্রেরণা হিসেবে সবার উন্নয়নের লক্ষ্যে আলোচনা করা হয়েছে। 

পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কক্সবাজার জেলা ইউনিটের সম্মানিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মহি’র সভাপতিত্বে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park