1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার

ইকবাল হোসেন রিংকু  স্টাফ রিপোর্টার মৌলভীবাজার। 
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

মৌলভীবাজারের কমলগঞ্জে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের তিনটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ।সোমবার (২১ এপ্রিল) বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফের (সিউ) সহায়তায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

এদিকে বন বিভাগের ফরেস্ট স্কাউট মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের জুনিয়র ওয়াইল্ডলাইফ মো. তাজুল ইসলাম গন্ধগোকুলের শাবক তিনটি উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, বড়চেগ এলাকার একটি বাড়িতে গন্ধগোকুলের বাচ্চাগুলো আটকানোর খবর পেয়ে তারা টিমসহ সেখানে যান। এ সময় তিনি আরও বলেন, রোববার তিনটি বাচ্চা নিয়ে মা গন্ধগোকুল নিজ বাসস্থান থেকে বের হয়ে ওই বাড়িতে গিয়েছিল। বাড়িতে কবুতর ও কোয়েল পাখির খামার থাকায় গন্ধগোকুলগুলো সেখানে আক্রমণ করে। পরে বাড়ির লোকজন বাচ্চা তিনটিকে আটকে ফেললেও মা গন্ধগোকুলটিকে আটকাতে পারেনি। তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলের বাচ্চাগুলোকে মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু কবুতর ও কোয়েল পাখির ‘ক্ষতি করে বলে’ ওই বাড়ির সদস্যরা চায়নি। পরে আমরা তিনটা বাচ্চা উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানেরর জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রেখেছি পরিচর্যার জন্য। কিছুদিন পরিচর্যার পর একটু বড় হলে বাচ্চাগুলো লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জারড ওয়াইল্ডলাইফের সহপ্রতিষ্ঠাতা সোহেল শ্যাম বলেন, একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে শাবক তিনটি আটকানোর খবর দেখে তারা বন বিভাগকে জানান। তারপর বন বিভাগের সঙ্গে মিলে শাবকগুলো উদ্ধার করা হয়। এদিকে বন্যপ্রণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন,আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাণীগুলোকে উদ্ধার করি। গন্ধগোকুলের ছানা তিনটির বয়স এক মাসের কিছু বেশি। এ কারণে বাচ্চাগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে রাখা হয়েছে পরিচর্যার জন্য। ছানাগুলো একটু বড় হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park