
বিরামপুর( দিনাজপুর প্রতিনিধি)
দিনাজপুরের বিরামপুরে প্রায় দেড় শতাধিক ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে ৮টি দলের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাইখ স্পোর্টস বিপিএল সিজন-৮ বিরামপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল ১১ টায় বিরামপুর পৌর- শহরের বড়মাঠ প্রাঙ্গনে ধারা ভাষ্যকার শামছুল আলম ও মরফিদুর রহমান ইমনের সঞ্চালনায় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজাফফর রহমানের উপস্থিততে আমন্ত্রিত অতিথিদের নিয়ে শাইখ স্পোর্টস বিপিএল সিজন-৮ বিরামপুর প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো: শফিকুল ইসলাম মামুন,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির,শাইখ স্পোর্টস এর পরিচালক নাছির উদ্দিন খন্দকার লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মুশফিকুর রহমান লিটন, প্রবীন সমাজকর্মী এ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ অদ্বেত্য কুমার, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশফিকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট মিয়া শিরন আলম, উপজেলা ক্রীড়া সংস্থার রবিউল ইসলাম বিপ্লব মুন্সী, চাংপাই চাইনিজ এর স্বত্বাধিকারী মোরশেদ মানিক,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি বাদশা নাজ্জাশী ও তন্ময়, ৮ টি দলের টিম মালিকসহ খেলোয়াড়গন।
এবার টুর্নামেন্টে বেশকিছু স্পন্সরের সহোযোগিতায় শাইখ স্পোর্টস বিপিএল ক্রিকেট টুর্নামেন্টে সিজন -৮ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা হিরোস অফ এইচ.এস.কে ও আয়াশ ওয়ারিওর্স এর মধ্যে অনুষ্ঠিত হয়। এবং বিকেলে থ্রী স্টার এন্ড সোনালী স্বপ্ন ফাইর্টাস ও তারেক চৌধুরী স্মৃতি সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শাইখ স্পোর্টস বিপিএল সিজন-৮ এর প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে Sports Zone Birampur ফেসবুক পেইজ যার সার্বিক সহযোগিতায় রয়েছেন টিমন মার্ডি।