
মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌরশহরে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯ জনকে মোট ৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯ জনকে মোট ৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বিরামপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।