1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিরিশির ইউনিয়নের উপজাতি সম্প্রদায়ের সাথে মুজিবুর রহমান মতবিনিময় সভা। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা নাসিমুল হক আল-আমিন দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিরিশির ইউনিয়নের উপজাতি সম্প্রদায়ের সাথে মুজিবুর রহমান মতবিনিময় সভা। এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের পদযাত্রা ‎ বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জনকে জরিমানা ​তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ ​হ্যান্ডকাফ, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গী গামছা শাড়ী দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। বেলকুচিতে সাংবাদিক সবুজ সরকারের বাবা শ্যামল চন্দ্র সরকার আর নেই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি আরিফ হোসেন ও সম্পাদক সাকিব সরকার সরকার মাসুম পাঁচবিবির পূর্ব বালিঘাটায় শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিরিশির ইউনিয়নের উপজাতি সম্প্রদায়ের সাথে মুজিবুর রহমান মতবিনিময় সভা।

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৪ নং বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমান (রাজু মাস্টার) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে ৪ নং বিরিশিরি ইউনিয়নের সর্বস্তরের মানুষ মজিবুর রহমান রাজু মাস্টারকে ভালোবাসেন এবং তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

সভায় মজিবুর রহমান রাজু মাস্টার উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আপনাদের ভালোবাসা ও ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ৪ নং বিরিশিরি ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

এ সময় তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সকলে তার প্রতি পূর্ণ সমর্থন জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park