1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কাছে রাখায় বহিষ্কার -১ অনুপস্থিত-৫৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বিরামপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কাছে রাখায় বহিষ্কার -১ অনুপস্থিত-৫৬

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এসএসসি, দাখিল (সমমান) পরীক্ষায় প্রথম দিনে ২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিরামপুর উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৫৮৬ জনের মধ্যে ১৬ জন, দাখিল পরীক্ষার্থী ৪০২ জনের মধ্যে ৩৯ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩৩৯ জনের মধ্যে ১ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস । এছাড়াও দাখিল পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় ১ জন শিক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

জানা যায়, উপজেলার ৬ টি কেন্দ্রের মধ্যে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়,একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়,কাটলা উচ্চ বিদ্যালয় ও বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৪ টি কেন্দ্রে এসএসসি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং চাদঁপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রথম দিনে দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা চলাকালীন সময়ে চাদঁপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় তাকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ৬ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, একজন পরীক্ষার্থীর কাছে এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।প্রথম দিনের পরীক্ষায় নানা কারণে মোট ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park