1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে এফ এম এগ্রো ফুড লিমিটেড এর চাল সংগ্রহের মধ্য দিয়ে অভ্যান্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বিরামপুরে এফ এম এগ্রো ফুড লিমিটেড এর চাল সংগ্রহের মধ্য দিয়ে অভ্যান্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃইব্রাহিম মিঞা
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ খ্রি. এর ফিতা কেটে এফ এম এগ্রো ফুড লিমিটেড এর চাল সংগ্রহের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

সোমবার (৫ মে ) সকালে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বিরামপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে এফ এম এগ্রো ফুড লিমিটেড অটো রাইস মিল এর চাল সংগ্রহের মধ্য দিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ,এইচ,এম তৌহিদুল্লাহ, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার,এফ এম এগ্রো ফুড লিমিটেড এর মেলার মিনহাজুল হক, মোস্তফা অটো রাইস মিল এর মেলার মোস্তফা হোসেন আহমেদ, মেসার্স আল-আমিন ইন্ডাস্ট্রিজ এর মেলার আব্দুল খালেক ও জসীমউদ্দীন, এছাড়াও বিভিন্ন হাসকিং মিল মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানাযায়, এ মৌসুমে উপজেলার ৩টি অটো রাইস মিল মালিক ও ৩৪ টি হাসকিং মিল মালিকসহ মোট ৩৭ টি মিল মালিকদের নিকট থেকে ৬৪৫৯ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। উপজেলার ৩ টি অটো রাইস মিল এর মধ্যে এফ এম এগ্রো ফুড লিমিটেড ২৪৩০.৮০ টন , মোস্তফা অটো রাইস মিল১৩৯৭.৩৪০টন  মেসার্স আল-আমিন জে কে এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ১২৯৬.০৯০টন এবং ৩৪ টি হাসকিং মিল মালিকগন ১৩৩৫.৩৯০ টন সিদ্ধ চাল প্রদান করবে। এছাড়াও জানাযায় অ্যাপসের মাধ্যমে উপজেলার কৃষকদের নিকট হতে ১১২০ টন বোরো ধান সংগ্রহ করা হবে।

এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার বলেন, এ বছর আমাদের গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ১ হাজার ১শ’২০ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪শ’ ৫৯ টন । তিনি আরো বলেন, এ সব ধান ও চল সংগ্রহের সময় সীমা বেধে দেয়া হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park