1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে আন্তঃজেলা ডাকাত কামাল শ্বশুরবাড়িতে গ্রেপ্তার, ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা ঝুলছে ঘাড়ে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

বিরামপুরে আন্তঃজেলা ডাকাত কামাল শ্বশুরবাড়িতে গ্রেপ্তার, ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা ঝুলছে ঘাড়ে

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত


মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে চিহ্নিত আন্তঃজেলা ডাকাত মোঃ কামাল হোসেন (৫৫)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার মোট ১২টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা এই অপরাধীকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি নেমে এসেছে।

গত ২৬ জুলাই (শনিবার) বিকেল সাড়ে তিনটায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটাকপুর গ্রামে নিজ শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিরামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত কামাল হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার টিককাটার গ্রামের বাসিন্দা। তিনি মৃত আজিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেন দীর্ঘ ৩৫ বছর ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল, ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি,অস্ত্র আইনে অপরাধ,চুরি ও সঙ্ঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডসহ মোট ১২টি মামলা রয়েছে।বিভিন্ন থানায় দায়েরকৃত মামলাগুলোর মধ্যে বিরামপুর থানায় ৩টি,বোচাগঞ্জ থানায় ১টি,ফুলবাড়ী থানায় ১টি,পঞ্চগড় সদর ও তেতুলিয়া থানায় ২টি, বগুড়া সদর থানায় ১টি, টাঙ্গাইল সদর থানায় ১টি,ঢাকার বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।

এসব মামলায় ১৯৭৪ সালের অস্ত্র আইন ও The Penal Code, 1860 এর ৩৭৯, ৩৯৫, ৩৯৭, ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, চিহ্নিত এই ডাকাতকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে আমরা অভিযান চালিয়ে সফলভাবে তাকে করা সম্ভব হয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকা এমন একজন ভয়ঙ্কর ডাকাতের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে, যা অপরাধচক্র ভাঙতে সহায়তা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park