1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিট পুলিশিং সভা, ১৫ নং বিট, ১২ নং ফাজিলপুর ইউনিয়ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিট পুলিশিং সভা, ১৫ নং বিট, ১২ নং ফাজিলপুর ইউনিয়ন।

তমিজ উদ্দিন চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

তমিজ উদ্দিন চৌধুরী,
ফেনী প্রতিনিধি।

ফেনী মডেল থানার ১৫ নং বিট, ১২ নং ফাজিলপুর ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে নভেম্বর শনিবার বিকালে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ১৫ নং বিট, বোগদাদিয়া তদন্ত কেন্দ্র। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন- এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মর্ম সিংহ ত্রিপুরা, অফিসার ইনচার্জ (ওসি), ফেনী মডেল থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মিজানুর রহমান, পরিদর্শক (আই.সি), বোগদাদিয়া তদন্ত কেন্দ্র। জনাব মোহাম্মদ রফিক, সেকেন্ড অফিসার, ফাজিলপুর বিট। জনাব গাজী মোঃ শওকত আকবর, সহকারী বিটঅফিসার, বোগদাদীয়া তদন্ত কেন্দ্র।

১৫ নং বিট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন- জনাব একরামুল হক সাধারন সম্পাদক, ফাজিলপুর ইউনিয়ন বি.এন.পি। জনাব আবুল বশর, আমীর, ফাজিলপুর ইউনিয়ন জামায়েত ইসলামী।জনাব হারুন অর রশিদ, প্রধান শিক্ষক, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়।
জনাব গোলাম ফারুক ছিন্টু, সহ-সভাপতি, ফাজিলপুর ইউনিয়ন বি.এন.পি। জনাব সাইদুল করিম ভূঁঞা। জনাব মেহেদী হাসান।

অনুষ্ঠানে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা সকলের উদ্দেশ্য বলেন আইন শৃংখলা রক্ষায় ও মাদক নির্মূলে নতুন উদ্যমে মাঠে কাজ করবে পুলিশ। আমরা কোনো উচ্ছৃঙ্খলতা প্রশ্রয় দেবো না। গুজবে কান দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। পুলিশ আপনাদের পাশে আছে। যে কোন অবস্হায় শান্তি বজায় রাখতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহাজান সিরাজী, সভাপতি, ফাজিলপুর ইউনিয়ন বি.এন.পি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park