1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত


এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ করেছে সেই পরিবার। বুধবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বিজিবি সদস্যের পরিবার।

এসময় সংবাদ সম্মেলনে তারা বলেন, শহিদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সে সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবিতে চাকুরি করছেন। তার বাবা মেরাজুল ইসলাম মাস্টার স্কুলশিক্ষক হওয়ায় পারিবারিকভাবেও সুনাম রয়েছে। পাশাপাশি সুমনের অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত ও যে যার পেশায় নিয়োজিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই পরিবারকে ঘিরে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র।

তারা আরও বলেন, ৪-৫টি মাদক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজানের সাথে পারিবারিক বিরোধের জের ধরে কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার করছে। এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন, বাবা আলহাজ্ব মো. মেরাজুল ইসলাম মাস্টার, ভাই আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park