1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার( ১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়াপার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার আপন চাচা আক্তার হোসেন। গুলিবিদ্ধ দুজন সম্পর্কে আপন চাচা ভাতিজা। তারা দুজন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান,সীমান্তে চিনি আনতে গিয়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। গুলিবিদ্ধ হয়ে তাঁরা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় ভারতের অভ্যান্তরে গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন সহ একদল বাংলাদেশী চোরাকারবারি ভারতের সীমান্তের ওপারে চিনি আনতে যান। এসময় চোরাকারবারিরা খাসিয়াদের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি ছোড়া গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন,সীমান্তের ওপারে দুজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সাথে চোরাচালানি লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফর) নিকট প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park