1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

পাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্লভ প্রজাতির জ্যাকারান্ডা গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন বলেন,’বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বৃক্ষরোপণের মতো একটি জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থকে ধারণ করে দীর্ঘ পথ অতিক্রম করেছে।

বিএনপির রাজনীতি শুধু ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ নয়; জনগণের কল্যাণ, গণতন্ত্র ও একটি সমৃদ্ধ-মানবিক বাংলাদেশ গড়াই এর অন্যতম লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশপ্রেম ও জনগণের কল্যাণের আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মাধ্যমে আমরা বৃক্ষরোপণের পাশাপাশি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চাই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আমাদের ক্যাম্পাস আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
মানুষ ও দেশের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রকৃত তাৎপর্য তুলে ধরতে চাই।’

সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ক্যাম্পাসকে সবুজায়ন করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। প্রত্যেকের উচিত নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park