1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপি'র ত্রাণ তহবিলে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতৃবৃন্দের অনুদান প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

বিএনপি’র ত্রাণ তহবিলে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতৃবৃন্দের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: মাহামুদুল হাসান ফরিদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মাহামুদুল হাসান ফরিদ

বন্যার্তদের সাহায্যার্থে বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দ এক লক্ষ এক হাজার টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের টাকা স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দ নিজেরাই অংশগ্রহণের মাধ্যমে সংগ্রহ করেছেন। ২৭ আগস্ট, দুপুর দু’টোয় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ কমিটির নিকট এই অনুদান প্রদান করেন। এ সময় ত্রাণ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম- মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনসহ অন্যান্যরা।
অনুদান গ্রহণ করে বিএনপি নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সামনের দিনগুলোতে দলের কার্যক্রমে বিগত দিনের মতোই ভূমিকা রাখার আহ্বান জানান। জবাবে পদঞ্চিত নেতৃবৃন্দ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, ইনশাআল্লাহ!”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদকদের মধ্যে – আশরাফ উদ্দিন রুবেল, সওগাদুল ইসলাম সগীর, মাহাবুবুর রশিদ মাহবুব, মুস্তাফিজ মনির, কাদের হালিমী সহ-সাধারণ সম্পাদকদের মধ্যে- আকরাম হোসেন, আবু জাফর বাদল, মাহমুদুল বারী,এইচএম জাফর আলী সম্পাদকদের- মধ্যে হুমায়ুন কবির, সাফায়েত রিপন, মোশারেফ হোসেন মুশু, মির্জা ইয়াসিন, মুশফিকুর রহমান লেলিন, আনিসুর রহমান
সহ সাংগঠনিকদের মধ্যে- ইঞ্জিনিয়ার বশির, সালেহ আহাম্মদ কাঞ্চন, শাহাবুদ্দিন ডালিম, বেলাল হোসেন, আমিনুল ইসলাম লিপন অন্যান্যদের মধ্যে-সাইফুল ইসলাম, সোলায়মান সোহেল, মাসুদ রানা, জিয়াউর রহমান জহিরুল ইসলাম, ওমর ফারুক, এডভোকেট জহির, মিল্টন, রাজন, হিরণ, শাহেদুল বারী, মোহাম্মদ নাসির, বাহাদুর, সানি, মামুন, রিপনসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park