1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় রোববার (১৩ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, জগন্নাথপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়েস উদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কমরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নান্নু, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সফিক, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূর, সাধারণ সম্পাদক আখলুল করিম, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আজমল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, আশারকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কবেরী, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, পাইলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান তহুর, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সদস্য শিশু মিয়া, মঈন উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন প্রমূখ। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কয়ছর এম আহমেদের সম্মানে জগন্নাথপুর পৌর পয়েন্টে গণসংবর্ধনাকে সফল করে তুলতে গণসংবর্ধনা ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park