1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মোঃসাব্বির হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৩২ বার পঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,

মো: সাবিবর হাসান

 

গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ফাঁকা পেয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নারী অভিভাবকদের বিভিন্ন সময় স্কুল কক্ষে ডেকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন ধবার (৫ জুন) সকালে উপজেলার খলিশাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্থানীয় গ্রামবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মানববন্ধন সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল ১০টায় ওই এলাকায় এক গৃহবধূকে স্কুল চলাকালে লোক মারফত ডেকে কক্ষের ভেতরে নিয়ে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হাত ধরে টানাহেঁচড়া করার চেষ্টা করেন। এ সময় কক্ষ থেকে বের হয়ে ওই গৃহবধূ বাড়িতে চলে যান। ফের ২৩ মে বিকেলে ওই শিক্ষক গৃহবধূর বাড়িতে যান। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের ভেতরে ঢুকে ধর্ষণ করার উদ্দেশ্যে ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। তার চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ততক্ষণে ওই গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে শিক্ষক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান গ্রামবাসী। ওই ঘটনায় গৃহবধূ শিউলি আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।শাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম জানান, ওই গৃহবধূ আমার স্কুলের কোনো অভিভাবক নন। এবং আমি তাকে কুপ্রস্তাব দেইনি। আমাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে। বিষয়ে কালিয়াকৈর থানা অধীনস্থ ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সময় মানববন্ধন বক্তব্য রাখেন, স্থানীয় দুলাল মিয়া, সবুজ মিয়া, মিলন মাহমুদসহ প্রমুখ। বক্তারা শিক্ষককে ওই স্কুল থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park